বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার” ভয়াল ২৯ এপ্রিল মীরসরাই সহ পুরো চট্টগ্রামের মানুষকে স্মরণ করিয়ে দেয় স্বজন হারানোর কথা শ্রীপুরে মহাসড়ক কেটে ড্রেন নির্মাণ: জনদুর্ভোগ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন মানবতার ফেরিওয়ালা হাজী আমিনুল ইসলাম, জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠে পুলিশ সুপার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: আবারও পিছিয়েছে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের আপিল শুনানি

সবচেয়ে নির্ভীক মানুষ সালমান : অর্জুন কাপুর

একটা সময়ে কোনও কিছুর তোয়াক্কা করতেন না সালমান খান। তার সঙ্গে কেউ কোনও ঝামেলায় জড়াতেই ভয় পেতেন। বন্ধু হিসেবে যেমন সবার বিপদে ঝাঁপিয়ে পড়েন। শত্রুতাও নাকি ভালোই করতে জানেন ভাইজান।
এমন অনেক ঘটনা রয়েছে বলিউডের ভাইজানকে নিয়ে। তবে এসবের মাঝেও সালমানের প্রশংসা করলেন অর্জুন কাপুর। তিনি মনে করেন, মানুষ হিসেবে সালমান খুবই আন্তরিক।

অর্জুন কাপুর বলেন, ‘মানুষটার মধ্যে সত্যিই আন্তরিকতা রয়েছে। তবে হ্যাঁ, প্রথম বা দ্বিতীয় সাক্ষাতে সেটা নাও মনে হতে পারে। কিন্তু সেই আন্তরিকতা আপনাকেই আদায় করে নিতে হবে। একটু সময় দিতে হবে।’
সালমানের সম্পর্কে অর্জুনের ভাষ্য, ‘সারা বিশ্বে সবচেয়ে নির্ভীক মানুষ সালমান। আমি কখনও দেখিনি তাকে নিজের উপর থেকে দায়িত্ব ঝেড়ে ফেলতে। কোনও পরিবর্তন হয়নি। একই রকম রয়ে গেছেন তিনি। তিনি কিন্তু খুব শক্তিশালী মনের মানুষ।’
ক্যামেরার পিছনে থাকার পরিকল্পনাই ছিল অর্জুনের। সালমানের সঙ্গে যখন অর্জুনের প্রথম দেখা, তখন অর্জুন সহ-পরিচালক হিসেবে কাজ করছেন। অর্জুনকে দেখেই সালমান ছবিতে অভিনয় করার পরামর্শ দিয়েছিলেন। তারপরেই ওজন ঝরানো শুরু করেন অর্জুন।

প্রসঙ্গত, ২০১২ সালে অর্জুনের প্রথম অভিনয়। ‘ইশকজাদে’ ছবিতে পরিণীতি চোপড়ার সঙ্গে প্রথম জুটি বেঁধেছিলেন অভিনেতা। তাকে শেষ দেখা গেছে ‘সিংহম এগেন’ ছবিতে। এই ছবিতে খলচরিত্রে দেখা গেছে তাকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page