বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার” ভয়াল ২৯ এপ্রিল মীরসরাই সহ পুরো চট্টগ্রামের মানুষকে স্মরণ করিয়ে দেয় স্বজন হারানোর কথা শ্রীপুরে মহাসড়ক কেটে ড্রেন নির্মাণ: জনদুর্ভোগ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন মানবতার ফেরিওয়ালা হাজী আমিনুল ইসলাম, জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠে পুলিশ সুপার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: আবারও পিছিয়েছে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের আপিল শুনানি

ভারতে অনুপ্রবেশকালে বিজিবির হাতে ২ বাংলাদেশি আটক

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) এর অধীনস্থ চিনাকান্দি বিওপি’র বিশেষ টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ভারতে অবৈধ প্রবেশের সময় দুই বাংলাদেশিকে আটক করেছে।
সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে চিনাকান্দি সীমান্তের ১২১০/৪-এস পিলারের কাছাকাছি, বাংলাদেশের অভ্যন্তরে জিগাতলা নামকস্থান থেকে এই দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার শিলডোয়ার গ্রামের বাসিন্দা মো. রাসেল মিয়া (২৪), একই থানার রাজাপাড়া গ্রামের বাসিন্দা মো. মোবারক হোসেন (২৫)।

তারা চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। অভিযানে তাদের কাছ থেকে ১ লাখ ১ হাজার ১৮৭ টাকা উদ্ধার করা হয়েছে।
সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির  বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page