শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চার দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

চার দিন পর বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বুধবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে ‘এমভি মা-বাবার দোয়া’ ট্রলারসহ ওই জেলেদের উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কোস্টগার্ড মোংলা সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার দুপুর ২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ কল আসে এমভি মা বাবার দোয়া নামে একটি ফিশিং ট্রলার গত ৪ দিন ধরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসমান আছে। মাছ ধরার ট্রলারটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড মোংলা পশ্চিম জোন আউটপোস্ট দুবলা থেকে ৪ সদস্যের একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিক অভিযানে যায়। এরপর উদ্ধারকারী দল ট্রলারটির অবস্থান শনাক্ত করে ১৩ জেলেকে উদ্ধার করে।’

তিনি আরও বলেন, উদ্ধার করা ট্রলারের মালিকপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা নিজস্ব ব্যবস্থাপনায় ট্রলারটি দুবলার চরে নিয়ে মেরামত করবে এবং পরবর্তী সুবিধাজনক সময়ে বরিশালে নিয়ে যাবে।

জানা যায়, ট্রলারটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন আগে মাছ ধরার উদ্দেশ্যে জেলেদের নিয়ে সমুদ্রে যাত্রা করে। ৮ দিন পর হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসছিল। তবে ট্রলারে থাকা খাদ্যসামগ্রী ফুরিয়ে আসছিল বলে জেলেদের বরাত দিয়ে জানায় কোস্টগার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page