শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভগ্নিপতি গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. ফারুক (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইছানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ফারুক (২৮) কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈন্যরটেক এলাকার বাসিন্দা।
ওই যুবক ভুক্তভোগী কিশোরীর ভগ্নিপতি বলে জানিয়েছে পুলিশ।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ জানান, রোববার (৯ মার্চ) সকালে ফারুক তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। রাতে সবাই ঘুমিয়ে গেলে ফারুক তার শ্যালিকার রুমে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী ওই কিশোরী চিৎকার করলে ফারুক তার রুমে চলে যান। সোমবার বিকেলে ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ফারুককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি শরীফ বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে জামাতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। মামলায় ফারুক প্রায় শ্বশুরবাড়ি বেড়াতে গেলে তার মেয়েকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ করেছেন তিনি। এ নিয়ে ফারুককে তিনি কয়েকবার তার মেয়েকে উত্ত্যক্ত না করতে নিষেধও করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page