শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে মামলা

সাভারের আশুলিয়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত, ওসি) কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকালে আশুলিয়া থানায় এক যুবককে আসামি করে মামলাটি দায়ের করা হয়।
অভিযুক্ত হলেন—ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা মো. রাসেল (১৯)।
মামলা সূত্রে জানা যায়, রাসেল ভুক্তভোগীর পরিবারের আত্মীয়। প্রায় দুই সপ্তাহ আগে চাকরির খোঁজে গ্রাম থেকে ভুক্তভোগীর বাড়িতে এসেছিলেন তিনি। ভুক্তভোগীর বাবা-মা পোশাক কারখানায় কাজ করেন। অন্যান্য দিনের মতো সোমবার সকাল ৬টার দিকে ওই দম্পতি কাজের জন্য কারখানায় চলে যান। শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত রাসেল ধর্ষণ করেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত, ওসি) কামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগীর বাবা থানায় রাসেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page