শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

মাগুরায় শিশু ধর্ষণ : তিন আসামির ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত চার আসামির মধ্যে তিন আসামির (পুরুষ) ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিদের মধ্যে একজন নারী রয়েছে। তিনি ছাড়া বাকি যে তিনজন পুরুষ আসামি রয়েছেন তাদের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য মঙ্গলবার সকালে ঢাকায় সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়। একইসঙ্গে ভুক্তভোগী শিশুর ডিএনএ নমুনাও জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুকে যখন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়, তখনই তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। ঢাকা থেকে এনে আসামিদের মাগুরা জেলা কারাগারে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের ওই শিশু। শনিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন।

মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ (৪২), বোনের শাশুড়ি জাহেদা (৪৫) বোনের স্বামী সজীব শেখ (১৮) ও বোনের ভাসুর রাতুল শেখকে (২০ ) আসামি করা হয়েছে।

এর আগে, নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আসামিদের রোববার দিনের বেলা আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় গভীর রাতে রিমান্ড আবেদনের শুনানি করেছেন আদালত।

আদালত মামলার প্রধান আসামি হিটু শেখকে সাত দিন এবং অন্য তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পাঁচ দিন করে রিমান্ড প্রাপ্তরা হলেন—হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, বড় ছেলে সজীব শেখ ও ছোট ছেলে রাতুল শেখ।

বর্তমানে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page