শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ তিনজন নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্য রওনা দেয়। অটোরিকশাটি সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ওবায়দুল, অজ্ঞাত এক নারী (৫৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০) নিহত হন। গুরুতর আহত হন একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, তাৎক্ষণিকভাবে অটোরিকশা চালকের পরিচয় জানা গেলেও বাকিদের নাম জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page