শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

খুলনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মার্কেট পুড়ে ছাই

খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ের অস্থায়ী ঈদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই আগুনে অস্থায়ী ওই মার্কেটের সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ব্যবসায়ীরা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস হলের জমিতে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নাম দিয়ে একবছর ধরে দোকান বসিয়ে ব্যবসা করছিলেন তারা। অসম্পূর্ণ অপরিকল্পিতভাবে স্থাপিত মার্কেটে সব ধরনের ঝুঁকি ছিল। ভোর রাতে আগুনের সূত্রপাত ঘটলে ব্যবসায়ীরা দ্রুত বের হয়ে আসেন। দেখতে দেখতে আগুন প্রতিটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে বেশিরভাগ মালামাল পুড়ে গেছে। ঈদকে সামনে রেখে উঠানো মালামাল পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বড় ক্ষতিরমুখে পড়েছেন।

স্থানীয় লোকজন জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের স্থানে কিছুদিন আগে ছোট ছোট সাইজের অস্থায়ী দোকান গড়ে ওঠে। এর মধ্যে রয়েছে কাপড়, কসমেটিক ও ক্রোকারিজের দোকান।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের ১০টি ইউনিট ভোর সাড়ে ৫টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মতিয়ার রহমান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে আনুমানিক ৫০টি দোকান পুড়েছে। ঈদকে সামনে রেখে দোকানিরা মালামাল তুলেছিলেন, তবে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। দোকানদারদের সঙ্গে কথা বলে ও তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলা যাবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। তবে তদন্ত করে বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page