শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

খুলনার সাতরাস্তায় অস্ত্রের মহড়া, ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

খুলনা মহানগরীতে সশস্ত্র মহড়া দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার (২১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে ৮/১০টি মোটরসাইকেলে একদল সন্ত্রাসী নগরীর সাতরাস্তা মোড়ে এসে ফাঁকাগুলি ছুড়ে উল্লাস প্রকাশ করে। পরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। যাওয়ার সময় সন্ত্রাসীরা পিস্তলের গুলির খোসাগুলো তুলে নিয়ে যায়। অবশ্য পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি খোসা উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগরীর শান্তিধাম মোড় থেকে ৮-১০টি মোটরসাইকেলে করে একদল অস্ত্রধারী সাতরাস্তা মোড়ে আসে। সেখানে মোটরসাইকেল থামিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এরপর কয়েকজন মোটরসাইকেল থেকে নেমে উল্লাস প্রকাশ করে ও গুলির খোসা কুড়িয়ে নেয়। স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই তারা সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ ঘটনার পর থেকে কিছু সময় থমথমে পরিস্থিতি বিরাজ করে ব্যস্ততম ওই এলাকায়। মোটরসাইকেলে আসা অধিকাংশই তরুণ।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, নগরীর প্রতিটি মোড়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page