শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

ইদ উপলক্ষ্যে ডকটাইম লিমিটেডের উদ্যোগে পথশিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ

মো: মোস্তাফিজুর রহমান :

ঢাকা, ২৪ মার্চ ২০২৫: পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত পথশিশুদের মুখে হাসি ফোটাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ডকটাইম লিমিটেড। রাজধানীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অসহায় শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার সকাল থেকে সন্ধ্যা অবধি ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারিদের একটি দল শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ করে। অনুষ্ঠানে ডকটাইম লিমিটেডের পক্ষ থেকে বলা হয়, “ঈদ মানেই আনন্দ, কিন্তু এই আনন্দ সবার জন্য সমানভাবে আসে না। তাই আমরা চেষ্টা করেছি সুবিধাবঞ্চিত শিশুদের মুখে একটু হলেও হাসি ফোটাতে।”

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং একদল তরুণ স্বেচ্ছাসেবক। তারা শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পোশাক পেয়ে উচ্ছ্বসিত শিশুদের চোখে-মুখে ছিল আনন্দের ঝলক। মনে হচ্ছিল যেন ঈদের চাঁদ হাতে পেয়েছে।
এক পথশিশু জানায়, “নতুন জামা পেয়েছি, এবার ঈদে আমিও নতুন জামা পরব!” এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষও।

ডকটাইম লিমিটেড ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছে। প্রতিষ্ঠানটির এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে ঈদের আনন্দকে আরও অর্থবহ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page