শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে জোয়ারই ভরসা

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলা এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। প্রধান সংকট হয়ে দাঁড়িয়েছে পানির অভাব। নিকটবর্তী ভোলা নদীতে ভাটা থাকায় পাম্প বন্ধ রাখতে হয়েছে, ফলে আগুনে পানি ছিটানো সম্ভব হচ্ছে না।
ফায়ার সার্ভিস ও বন বিভাগ জানিয়েছে, নদীতে জোয়ার এলে তবেই পানি পাম্প করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা যাবে।

সোমবার (২৪ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত পানির অভাবে ফায়ার সার্ভিসকে অপেক্ষা করতে হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ভোলা নদীতে জোয়ার আসতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে পারে। নদীতে পর্যাপ্ত পানি না থাকায় বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা আগুনের বিস্তার রোধে ফায়ার লাইন কাটার কাজ চালিয়ে যাচ্ছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, নদীতে পানি না থাকায় আমরা বাধ্য হয়ে অপেক্ষা করছি। আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে সেজন্য বনকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জোয়ার এলে পাম্প চালিয়ে পানি দেওয়া হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু বক্কর জামান জানান, আগুন নেভানোর জন্য প্রচুর পানি দরকার, কিন্তু নদীতে ভাটা থাকায় এখন তা সম্ভব হচ্ছে না। জোয়ার এলেই পাম্প চালু করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে।
পানি না থাকায় বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা আশপাশের এলাকায় ফায়ার লাইন কেটে আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page