শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চন্দ্রায় নেই চিরচেনা যানজট, ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ

এবারের ঈদযাত্রায় গাজীপুরের চন্দ্রায় নেই চিরচেনা সেই যানজট। ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ।
শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঈদের ঘরে ফেরা মানুষের ঢল নামে। মহাসড়কে যানবাহনের সংকট না থাকায় সেই চাপ যানজটে রূপ নিতে পারেনি।

বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে পরিবহন সংশ্লিষ্টরা জানান, তারা ঢাকা থেকে বের হওয়ার সময় যাত্রী পাওয়া গেলেও একই বাস ঢাকায় ঢোকার সময় যাত্রী শূন্য থাকে। এতে লোকসানের মুখোমুখি পড়তে হয় তাদের।
বর্তমানে চন্দ্রার কয়েক কিলোমিটার এলাকায় যানবাহনের ধীর গতি রয়েছে। ঈদ কেন্দ্রিক যে যানজট থাকার তা কিন্তু একেবারেই নেই। তবে আশুলিয়া, বাইপাইল, নবীনগর ও জিরানী বাজার থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে ভিড় থাকার কথা জানিয়েছেন যাত্রীরা।

যাত্রীরা বলছেন, যাত্রীর অপেক্ষায় বাসগুলো দীর্ঘসময় মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখায় মোড়ে মোড়ে যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া চন্দ্রায় যে বাস কাউন্টারগুলো ছিল তা এবারের ঈদের কারণে বন্ধ রাখা হয়েছে। বাস কাউন্টারগুলো বন্ধ থাকার কারণে নির্দিষ্ট গন্তব্যের বাস খুঁজে পেতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গাজীপুর জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেষ্ট রয়েছে।

কালিয়াকৈর থানা উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যাত্রীরা নিরাপদে ও নির্বিঘ্নে মহাসড়কে গাড়ি চলাচল করছে। যাত্রীদের নিরাপত্তাসহ যানবাহন চলাচলে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page