শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

রায়পুরায় অটোরিকশা থেকে চাঁদা উত্তোলন বন্ধ করলো প্রশাসন

নরসিংদীর রায়পুরায় সিএনজিচালিত ও বিদ্যুৎচালিত অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে রায়পুরা উপজেলা প্রশাসন। চাঁদা উত্তোলন বন্ধের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
এছাড়া ঈদ যাত্রায় সড়কের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর এলাকায় নিয়মবহির্ভূতভাবে গড়ে উঠা সিএনজিচালিত অটো স্ট্যান্ড সরিয়ে দেয় উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৮ মার্চ) দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপজেলার শ্রীরামপুর রেলগেইট, শ্রীরামপুর বাজার, রায়পুরা বাজার ও পান্থশালা ফেরিঘাট এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে রায়পুরা থানার পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
মোবাইল কোর্টের অভিযানে ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা ও যানজট সৃষ্টি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে একটি দোকান মালিককে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page