শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

রাজবাড়ীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে মানুষের ঢল

রাজবাড়ীর কালুখালীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলা ঘোড়দৌড় প্রতিযোগিতা। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এই খেলা দেখতে মাঠে ভিড় করেন নানা বয়সী মানুষ। মাঠের চারিদিকে থাকা হাজার হাজার দর্শক শ্রোতা করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ দিয়ে এক মনোমুগ্ধকর পরিবশের সৃষ্টি করে।
শুক্রবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাঁওরাইল ইউনিয়নের লাড়িবাড়ি এলাকার একটি মাঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দেখা যায়, ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দুপুরের পর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে মাঠে। মাঠের মধ্যেই বসে বিভিন্ন রকমের খাবারের দোকান। সকাল থেকে একে একে বিভিন্ন রঙের ছোট বড় ঘোড়া মাঠে আসতে থাকে। তারপর শুরু হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। নানা বয়সী মানুষ ছুটে আসেন এই খেলা দেখতে। কেউ প্রথম আবার কেউ দীর্ঘ ১৫/১৬ বছর পরেও এই খেলা দেখতে এসেছেন।

প্রতি বছর এমন আয়োজনের দাবি দূর-দূরান্ত থেকে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আসা দর্শকদের।

ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজক কমিটির সদস্য আব্দুর রব মৃধা বলেন, পূর্বপুরুষদের ঐতিহ্য আর এলাকাবাসীর প্রত্যাশা পূরণ করতেই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যাশা আশপাশের জেলাগুলোতেও ছড়িয়ে পড়বে এই ঐতিহ্যবাহী খেলা।

জানা গেছে, এই ঘোড়দৌড় প্রতিযোগিতা আশেপাশের কয়েকটি জেলার ছোট, বড়, মাঝারি আকারের ২৫ টি ঘোড়া অংশ নেয়। বিজয়ীদের প্রকারভেদে ৩টি এলইডি টিভি পুরস্কার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page