শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

সিনেমার বাজেটের অর্ধেকই নিয়ে নিলেন সানি দেওল

বলিউডের নব্বই দশকের অ্যাকশন তারকা সানি দেওলকে যেন আগের মতো দেখাই যাচ্ছিল না। নিয়মিত ছবি করলেও তা দর্শকের মন জয় করছিল না বলা যায়। কিন্তু ‘গদার টু’তে কাজ করে ফিরে আসেন ট্র্যাকে। এরপর থেকেই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন নায়ক।

গত ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সানির নতুন সিনেমা ‘জাট’। মুক্তির আগে ট্রেলারও প্রশংসিত হয়েছে বেশ। তাই তো দর্শকও আশায় রয়েছেন, এই সিনেমার মাধ্যমে একটা হিট ছবি উপহার দিতে যাচ্ছেন সানি।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, সানির এই নতুন সিনেমার বাজেট ১০০ কোটি। শুধু তাই নয়, এ ছবির জন্য সানি নিজেই নিয়েছেন ৫০ কোটি রুপি পারিশ্রমিক।

এর আগে তিনি ‘গদার টু’ ছবির জন্য পারিশ্রমিক পেয়েছিলেন আট কোটি রুপি। অর্থাৎ মাত্র বছর দুইয়ের ব্যবধানে ছয় গুণের বেশি পারিশ্রমিক বাড়িয়েছেন সানি।
এদিকে সানি দেওলের ‘জাট’ বক্স অফিসে নিজের মোমেন্টাম ধরে রেখেছে। মুক্তির পরই সালমানের ‘সিকান্দার’-কে কঠিন প্রতিযোগিতায়ে ঠেলে দিয়েছে সানির এই ছবিটি।

স্যাকনিল্ক এর তথ্য অনুযায়ী ‘জাট’ মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে ৭ কোটি রুপি আয় করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page