শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

ধর্ম ও সংস্কৃতির বিভেদ ভুলে রংপুরে বর্ষবরণের বর্ণিল আয়োজন

ধর্ম ও সংস্কৃতির মধ্যে বিভেদ ভুলে সারাদেশের মতো রংপুরেও বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ।
সোমবার (১৪ এপ্রিল) সকালে বাংলা নতুন বছর-১৪৩২ কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ।

সকাল ১০টায় রংপুর জিলা স্কুলের বটতলা থেকে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ অংশ নেওয়া বিভিন্ন বয়সী মানুষের উচ্ছ্বাস আর বাহারি পোশাক পরিধান, নাচ-গান, হইহুল্লোড়ে তৈরি হয় অন্যরকম আমেজ।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সব পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মুখোশ, পাপেট, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির প্রতিকৃতি শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
এর আগে রংপুর জিলা স্কুলের বৈশাখী বটতলা মঞ্চে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই রংপুরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন- বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি , রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশে কমিশনার মজিদ আলী, জেলা পুলিশ সুপার আবু সাইম। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

এরপর সেখানে শিশু-কিশোরসহ বেতার ও টেলিভিশনের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। সাংস্কৃতিক পরিবেশনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অপরদিকে, সকালে সাংস্কৃতিক ঐক্য পরিষদের ব্যানারে রংপুর টাউন হল চত্বর থেকে আরেকটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক করে। এতে নাঙ্গল-জোয়াল ও রঙিন পোশাকে গানে গানে ফুটে ওঠে আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার ঐতিহ্য।

এ ছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বর্ষবরণের নানা আয়োজন করা হয়।

সরেজমিনে দেখা যায়, বর্ণিল শোভাযাত্রায় অংশ নিতে হলুদ, লাল, সবুজ ও কমলা রঙের পোশাকে সেজেছেন সবাই। নারীদের মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি এবং শিশুদের মুখে ছিল উচ্ছ্বাস। ছোট ছোট মুখোশ পরে এবং হাতে পতাকা নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন তারা।

এর আগে রংপুর পাবলিক মাঠে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে কারাগার, হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন করছে। এছাড়া, উত্তরাঞ্চলের সাহিত্য সংস্কৃতির প্রাণকেন্দ্র টাউনহল চত্বরে বর্ষবরণে দু’দিন ধরে চলছে শুরু হয়েছে সাহিত্য সংস্কৃতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page