শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

শাকিব খান, পাশের দেশে হাজার কোটিতে না গেলে সিনেমা সুপারহিট ঘোষণা হয় না

মুক্তির ২১ দিনের মাথায় প্রেক্ষাগৃহে হাজির হয়ে ‘বরবাদ’ সিনেমা দেখলেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। সোমবার (২১ এপ্রিল) এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শোতে এসেছিলেন এই নায়ক।
প্রিমিয়ার শো শেষে শাকিব খান বলেন, ‘এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। দর্শক সিনেমাটার জন্য এত ভালোবাসা দিচ্ছে যা সত্যি অতুলনীয়। নতুন ছবির শুটিংয়ের কারণে সময় করতে পারিনি। আজ অবশেষে আসতে পারলাম।’

ঢাকাই সিনেমার মেগাস্টার বলেন, ‘আপনারা হয়তো ভাবছেন, বরবাদ লাস্ট সিনেমা যেটা ১০০ কোটিতে গিয়ে পৌঁছাবে। তবে আমি মনে করি, এটা শেষ নয় বরং শুরু। গত বছর তুফান দেখেছি, ভালো বিজনেস করেছে। এ বছর বরবাদ এলো, তার চেয়েও ভালো বিজনেস করল। আগামীতে যেই সিনেমাগুলো আসবে, ইনশাআল্লাহ সেগুলো আরও ভালো করবে।’
উদাহরণ টেনে শাকিব খান বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একটি সিনেমা ১০০ কোটির ব্যবসা করেছিল, সেটা তাদের জন্য বিরাট ব্যাপার ছিল। কিন্তু যারা সিনেমা তৈরি করেছেন, তাদের লক্ষ্য ছিল ১ হাজার কোটি। এখন দেখা যায় পাশের দেশের সিনেমাগুলো হাজার কোটিতে না পৌঁছালে সুপারহিটই ঘোষণা করা হয় না।’
এদিন প্রেক্ষাগৃহে শাকিব খানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি, কণ্ঠশিল্পী কোনাল, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ,পরিচালক শিহাব শাহীন, দিঘী, সুনেরাহ বিনতে কামাল, ইমনসহ অনেকেই।

মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল। এছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page