রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

বাসে প্রতারকের দেওয়া পানি পান করে সাবেক বিমান কর্মকর্তার মৃত্যু

বাসের পাশের সিটে বসা যাত্রীবেশী প্রতারকের দেওয়া পানি পান করে আবুল কালাম নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

মৃত আবুল কালাম (৬০) কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের রহিম বিশ্বাসের ছেলে। তিনি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। পরিবারের সদস্যদের নিয়ে যশোরে বসবাস করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা বলেন, আবুল কালাম পরিবারের সদস্যদের নিয়ে যশোর শহরে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে। সোমবার সকালের দিকে রূপসা গড়াই বাসে করে যশোর থেকে কুষ্টিয়া আসছিলেন। এসময় বাসের মধ্যে একজন প্রতারক যাত্রী সেজে আবুল কালামের পাশের সিটে বসেন। কথাবার্তার একপর্যায়ে আবুল কালামকে পানি পান করতে দেন। সেই পানি পান করে অসুস্থ হয়ে পড়েন।

বিষয়টি বুঝতে পেরে আবুল কালাম তার পরিবার ও বাসের স্টাফদের বিষয়টি জানায়। এর আগে প্রতারক বাস থেকে পালিয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় বাস থেকে উদ্ধার করে আবুল কালাম আজাদকে সোমবার দুপুরের দিকে কুষ্টিয়া জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলের দিকে তার মৃত্যু হয়।
আবুল কালাম আজাদের পরিবারের সদস্যরা বলেন, যাত্রী সেজে আবুল কালামের পাসের সিটে বসে এক প্রতারক। পরে সে পানি দেয়। প্রতারক চক্রের বা অজ্ঞান পার্টির সদস্যের দেওয়া পানি খেয়ে অজ্ঞান হয়ে যায় আবুল কালাম। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এজন্য অপরিচিত মানুষের দেওয়া খাবার খেতে হয় না। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, অজ্ঞান পার্টি বা প্রতারক চক্রের সদস্য যাত্রী সেজে ঝিনাইদহ বাসস্ট্যান্ড থেকে বাসে উঠে। এসময় আবুল কালামের পাশের সিটে বসে এবং তাকে পানি খেতে দেয়। এতে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়। প্রতারক শৈলকূপা বাসস্ট্যান্ডে নেমে যায়। অসুস্থ হয়ে সোমবার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page