রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে সুন্দরবন কুরিয়ারের কাভার্ডভ্যানে আগুন

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলার ময়লাটিলা এলাকায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন লেগেছে। এতে চারজন আহত হয়েছেন। শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. রহিম (৩০), মো. শাহিন (৩০), মো. রমজান আলী (২৭) এবং থৈঅংগ্য মারমা (২৭)। আহতরা সবাই মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। দুর্ঘটনার পর থেকে রাস্তার দুই পাশে বিপুল সংখ্যক গাড়ি আটকা পড়ে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের খাগড়াছড়ির স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, সড়ক দুঘর্টনায় আহত চারজনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page