রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

পাংশায় ধানক্ষেতে রাসেলস ভাইপার, পিটিয়ে মারলেন কৃষকেরা

রাজবাড়ীর পাংশায় ধান খেতে দেখা মিলল রাসেলস ভাইপার সাপের। প‌রে সাপ‌টি পিটিয়ে মেরে ফে‌লেন কৃষ‌কেরা।
শ‌নিবার (২৪ মে) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের পদ্মার চ‌রের ধান খেতে সাপটি মারা হয়।

প্রত্যক্ষদর্শী কৃষকেরা জানান, সাপ‌টি প্রায় তিন ফুট লম্বা হ‌বে। মারার পর সাপটি তারা তিল খেতে পু‌তে রাখেন।
কৃষক ইয়াকুব আলী ব‌লেন, আ‌মরা ছয়জন দিনমজুর স্থানীয় শিমুল প্রামা‌ণিকের জ‌মি‌তে ধান কাট‌তে যাই। ধান কাটার সময় হঠাৎ বড় এক‌টি সাপ দেখ‌তে পাই। এ সময় সবাই মি‌লে কা‌চি দি‌য়ে সাপ‌টি মে‌রে ফে‌লি। প‌রে জান‌তে পা‌রি এ‌টা রা‌সেলস ভাইপার সাপ। এখন তো সাপ নি‌‌য়ে ভ‌য়ে আছি আমরা।

জমির মালিক শিমুল প্রামাণিক বলেন, কৃষকেরা আমার জমিতে ধান কাটছিল। এ সময় সাপ দেখতে পেয়ে তারা মেরে ফেলেছে। পরে জানা গেছে, সাপটি রাসেলস ভাইপার সাপ ছিল। ঘটনার পর থেকে এলাকায় কৃষকদের মধ্যে ভয় কাজ কর‌ছে। এ ঘটনার পর থে‌কে অনেকে পদ্মার চরে ধান কাটতে যেতে চাচ্ছে না।
পাংশা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা ব‌লেন, ধানের মাঠ থে‌কে এক‌টি রাসেলস ভাইপার সাপ কৃষ‌কেরা পি‌টি‌য়ে মে‌রে ‌ফেলার খবর পে‌য়ে‌ছি। এ বিষ‌য়ে দ্রুতই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক ক্যাম্পেইন করা হ‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page