রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) ভোরে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেরিম রেজা। তিনি বলেন, ঢাকা বরিশাল রুটের লঞ্চের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ছোট লঞ্চগুলোর চলাচল বন্ধ করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের চলাচলের অনুমতি দেওয়া হবে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলীর তাজুল ইসলাম বলেন, বুধবার সকাল থেকে বিভাগের গুরুত্বপূর্ণ নদীর ১২টি পয়েন্টের মধ্যে ৬টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভাগের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ বশির আহমেদ বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সাগর ও নদী উত্তাল রয়েছে। মাছ ধরার সকল নৌযানকে নিরাপদে তীরে আসার জন্য বলা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার সকাল ৯টার আপডেটে বলা হয়েছে, পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর এবং বরিশাল নদী বন্দরকে ২ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page