রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, খাদে পড়ে আহত ২৫ যাত্রী

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (৩১ মে) সকাল ৯টার দিকে খোকসার শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক ও কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় অন্তত ২৫ জন বাসযাত্রী আহত হয়েছেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের টিমসহ আমরা খাদে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করেছি। খাদে পানির মধ্যে বাসটি এখনো পড়ে আছে। বাসটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় কেউ নিহত হননি। আহতরা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page