রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

কর্ণফুলীতে এক জাহাজে দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা এফবি সি হার্ট-১ নামের একটি জাহাজে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন— জাহাজের সুকানি মোহাম্মদ আলতাফ (৪০) ও প্রধান বাবুর্চি নুর উদ্দিন (৩৭)। দু’জনেই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।
জাহাজের মালিক এমএ কাদের জানান, রশি ছিঁড়ে আঘাত লেগে এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি রহস্যজনক বলেও মন্তব্য করেন অনেকেই।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, গতরাত সাড়ে ৭টার দিকে কর্ণফুলী নদীতে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। নিহত দু’জনের পরিবার এসে মরদেহ নিয়ে গেছে।

নিহত মোহাম্মদ আলতাফ নোয়াখালীর হাতিয়ার মোহাম্মদ আবু তাহেরের ছেলে। অপরজন নুর উদ্দিনও একই উপজেলার বাসিন্দা এবং তার বাবার নামও আবু তাহের। তারা দীর্ঘদিন ধরে এমএ কাদের গ্রুপের মালিকানাধীন সি হার্ট জাহাজে চাকরি করছিলেন।
জাহাজ মালিক এমএ কাদের বলেন, “আমি চট্টগ্রামের বাইরে আছি, দ্রুত ফিরছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। আমি শোকাহত। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যার বর্ণনা ভাষায় প্রকাশ করা কঠিন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page