রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

ঢাবিতে অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণ থেকে অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ জুন) সকাল ৯টার দিকে ককটেলগুলো উদ্ধার করে বোম্ব ডিসপোজাল ইউনিট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর (আইন অনুষদ) ড. এনামুল হক সজিব ওই ভবনের সামনে ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, কাজী মোতাহার হোসেন ভবনের সামনে গাছের নিচে ককটেল সদৃশ কয়েকটি বস্তু দেখতে পান নিরাপত্তারক্ষীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশকে অবহিতি করেন তারা। খবর পেয়ে সকাল ৯টার পর বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল এসে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বলেন, আমাকে সকাল সাড়ে ৭টা থেকে ৮টার দিকে খবরটি জানানো হয়। পরে আমরা গিয়ে দেখতে পাই দুটি ওয়ানটাইম বক্সে ৬টি ককটেল উদ্ধার করা হয়। একটিতে ৪টি অন্য আরেকটি বক্সে ২টি ছিল। পরে আমরা শাহবাগ থানাকে জানাই। ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট নিশ্চিত করেছে এগুলো ককটেল ছিল।
কে বা কারা রেখে গেছে জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের গেটটি ইমার্জেন্সি সবসময় খোলা থাকে। এখানে সিসিটিভিও নেই ফলে রাতে কে বা কারা এগুলো রেখে গেছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। আজকে থেকে এখানে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page