রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

দুর্ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও পরিচয় মেলেনি নিহতের

নওগাঁর বদলগাছীতে ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গত বৃহস্পতিবার (১৯ জুন) ২ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গলেও এখনো পরিচয় শনাক্ত করা যায়নি আরেকজনের।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন হলেন বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামের ছুনচা মহন্তের ছেলে কার্তিক মহন্ত (৫২)। তিনি পেশায় একজন ছাপাখানা ব্যবসায়ী ছিলেন। বদলগাছীর হাটখোলা বাজারে মা প্রিন্টিং প্রেস নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

বদলগাছী থানা পুলিশ এবং ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর দেড়টার দিকে বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক সড়কে বদলগাছী অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা এবং জয়পুরহাট অভিমুখী একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুইজন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও নিহত একজনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, নিহত একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। আরেকজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বর্তমানে মরদেহটি নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের হিমঘরে রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page