রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ১

ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে দুই বাসচালকের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (৫ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন অফিসের সামনে এনা ও ইউনিক পরিবহনের দুটি বাসের মধ্যে এই সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তির নাম রাজু, তিনি ইউনিক পরিবহনের সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ইউনিক পরিবহনের বাসটি সিলেট থেকে ঢাকাগামী ছিল এবং এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে সিলেটমুখী ছিল। পথিমধ্যে সংঘর্ষে রাজু নামের একজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে দুই বাসচালকসহ বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page