নিজস্ব প্রতিবেদক:
গত ৭ জুলাই (সোমবার) সন্ধ্যা ৬টায় রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর চট্টগ্রাম সমিতি–গাজীপুরের এক জরুরি সভা। সমিতির সম্মানিত সভাপতি মোহাম্মদ সোহেল সাদাত-এর সভাপতিত্বে এই সভা পরিচালিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য ড. ফরিদুল আলম, সহ-সাধারণ সম্পাদক-১ মোঃ শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক-২ আহমদ হোসেন, অর্থ সম্পাদক শাহনেওয়াজ তানভীর, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, ক্রীড়া সম্পাদক মোঃ শাহনেওয়াজ, সাহিত্য ও সেমিনার সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য আলাউদ্দিন আহমেদ রাসেল, আজিমুল হক, সানাউল্লাহ চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, নিয়াজ খান, আবুল বাহার, রেজাউল করিম, মঞ্জুরুল আলম, আরাফাত সাগর, পিন্টু দাস, মোহাম্মদ হানিফ ও শাহরিয়ার নেওয়ার।
সভায় সমিতির বিভিন্ন দিক, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, সদ্য সমাপ্ত মেজবান ও চট্টলা উৎসব–২০২৫ এর সফল বাস্তবায়নে যারা আর্থিক অনুদান, বিজ্ঞাপন ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি মোহাম্মদ সোহেল সাদাত।
তিনি বলেন, “বৃহত্তর চট্টগ্রাম সমিতি–গাজীপুর একটি পরিবার। আমাদের ঐক্যবদ্ধভাবে সুখ-দুঃখে, আনন্দ-বেদনায় একসঙ্গে কাজ করতে হবে। সমিতিকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভা শেষে সভাপতি সমিতির কার্যনির্বাহী পরিষদসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তাঁদের সুস্বাস্থ্য ও সমিতির সার্বিক উন্নয়ন কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।