রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর সীমান্তে গরু চোরাচালানের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শরিফুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর উপজেলার সীমান্তের ভাঙারপাড়া এলাকায় শুক্রবার (১১ জুলাই) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, রাতে শরিফুল ইসলামসহ ১০ থেকে ১২ জনের একটি দল ভাঙারপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে গরু আনতে যায়। এ সময় বিএসএফের টহল দল তাদের বাধা দিলে চোরাকারবারিরা ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ করে। জবাবে বিএসএফ সদস্যরা প্রথমে ৪-৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ৩ থেকে ৪ রাউন্ড গুলি চালায়।

গুলিতে শরিফুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে থাকা চোরাকারবারিরা তাকে বাংলাদেশের দিকে নিয়ে এসে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন।
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, এ ঘটনায় ভারতের সঙ্গে পতাকা বৈঠক ও কড়া প্রতিবাদ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page