রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

ময়মনসিংহে ২ শিশুসহ মাকে গলা কেটে হ‍ত‍্যা

ময়মনসিংহের ভালুকায় দুই শিশুসহ মাকে গলা কেটে হত‍্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের টিঅ্যান্ডটি মোড় এলাকার হাইয়ুলের বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ময়না আক্তার  ও তার দুই শিশু সন্তান রাইসা ও নিরব। তারা নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার জেনের বাজার এলাকার বাসিন্দা। গতকাল রাতের যেকোনো সময় এই হত‍্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম এই খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কারণে এই ঘটনা ঘটতে পারে। নিহত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদে জন‍্য আটক করা হয়েছে। তবে ঘটনার সময় স্বামী ঘরে ছিলেন না বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের দেবর পলাতক রয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page