রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

মোহাম্মদপুরে ‘পানি রুবেল গ্যাং’য়ের পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্র ‘পানি রুবেল গ্যাং’য়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. লায়েছ, মো. শাহিন ওরফে অটো শাহীন , মো. শুভ , মো. আব্দুল আলিম  ও মো. মিলন হোসেন ।

সিটিটিসি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা রাস্তায় চলাচলরত সাধারণ মানুষকে চাপাতি ও ধারালো অস্ত্র দেখিয়ে জিম্মি করে ছিনতাই করতেন। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এসব অপরাধের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে সিটিটিসি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page