রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যের ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একইসঙ্গে আটক করা হয়েছে ৩৩ জেলেকে। এ সময় অভিযানে বাধা দিয়ে হামলার ঘটনায় কোস্ট গার্ডের এক সদস্য এবং একটি বোটের মাঝি আহত হন।

মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য জানান।

তিনি জানান, গতকাল সোমবার বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হাতিয়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে পরিচালিত অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় দুটি ফিশিং বোট আটক করা হয়। এসব বোট থেকে প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং ৩৩ জেলেকে আটক করা হয়।

অভিযান চলাকালীন কোস্ট গার্ড সদস্যরা যখন আরেকটি ফিশিং বোট ধাওয়া করছিলেন, তখন জেলেরা আকস্মিক আক্রমণ করে। হামলায় কোস্ট গার্ডের এক সদস্য এবং এক মাঝি আহত হন। পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল স্থানীয় উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। আটককৃত জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page