শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, নিহত ৭

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের সাত যাত্রী। বুধবার (৬ আগস্ট) ভোরে জেলার চন্দ্রগঞ্জপূর্ব বাজারে এ দুর্ঘটনা ঘটে।

চৌমুহনী ফায়ার স্টেশন জানিয়েছে, বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে মাইক্রোবাস দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। ঘটনাস্থলে ৬টা ৫ মিনিটে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারে অংশ নিয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, মাইক্রোবাসটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ জন যাত্রী নিয়ে নোয়াখালীর উদ্দেশে রওনা দেয়। জেলার চন্দ্রগঞ্জপূর্ব বাজারে পৌঁছালে মাইক্রোবাসটি দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

হাইওয়ে পুলিশ জানায়, মাইক্রোবাসটিতে চালকসহ ১৪ জন যাত্রী ছিল। তারা সবাই ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন। দুর্ঘটনার পর সাতজন বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু বাকিরা বের হয়ে আসতে পারেনি। পরে মাইক্রোবাসটি উদ্ধার করলে সাতজনের নিথর দেহ পান তারা৷

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page