শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুর বাজারসংলগ্ন ব্রিজের ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—রঞ্জিত কুমার ও আতিয়ার শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত বাস দুটির একটি ছিল ঢাকাগামী রয়েল এক্সপ্রেস, অন্যটি মাগুরাগামী ডিডি পরিবহন। কানাইপুর বাজারসংলগ্ন ব্রিজের ওপর মুখোমুখি ধাক্কায় উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুর্ঘটনার পর ব্রিজের ওপর যান চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত উদ্ধার তৎপরতা শেষে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
হাইওয়ে করিমপুর থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ জানান, নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page