শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

গাইবান্ধায় বিকাশ এজেন্ট ও জামায়াত নেতা নজরুলের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নজরুল ইসলাম । তিনি উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের মৃত তোফাজ্জল ইসলামের ছেলে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতল গ্রাম ওয়ার্ড সভাপতি ছিলেন।
রবিবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে শীতল গ্রামের বাগুরার বিলের ধারে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, নজরুল ইসলাম শীতল গ্রাম বাজারে মুদি দোকানের পাশাপাশি বিকাশ এজেন্টের ব্যবসা করতেন। প্রায়ই তিনি দোকানেই রাত কাটাতেন। শনিবার রাতেও দোকানে ছিলেন বলে ধারণা করে পরিবারের সদস্যরা। তবে সকালে বিলের ধারে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহতের ছোট ভাই নাজিরুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমার ভাইয়ের বিকাশ ব্যবসার কারণে অনলাইন জুয়াড়ি ও হ্যাকারদের সঙ্গে দ্বন্দ্ব ছিল। তারা বারবার টাকা হাতিয়ে নিতে চাইত, কিন্তু আমার ভাই রাজি হয়নি। এ কারণে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। সম্ভবত এ দ্বন্দ্বের জেরেই তাকে হত্যা করা হয়েছে।”

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যেই মাঠে নেমেছে।

স্থানীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, নজরুল সংগঠনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তার হত্যার তীব্র নিন্দা জানিয়ে তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page