শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

কুমিল্লায় খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস, আহত ১০

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে ওই বাসের চালক, হেলপার এবং যাত্রীসহ ১০ জন আহত হয়েছেন।
রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের কুমিল্লার লালমাই উপজেলার কেশনপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

লালমাই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর  বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আদেল আকবর বলেন, বাসটি খাদে পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। স্থানীয়দের কেউ বলছেন অন্য একটি অজ্ঞাত বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আবার কেউ বলছেন চলন্ত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এ ঘটনায় কয়েকজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাদের। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

পদ্মা এক্সপ্রেস বাস চাঁদপুর থেকে ঢাকা রুটে চলাচল করে। রোববার বেলা ১১টার দিকে যাত্রী নিয়ে বাসটি ঢাকার দিকে যাচ্ছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page