শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

কক্সবাজার সৈকতে প্যারাসেলিং বন্ধের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে রোমাঞ্চকর বিনোদন হিসেবে পরিচিত ‘প্যারাসেলিং’। অসংখ্য পর্যটকই এই রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে থাকেন। তবে নিয়ম না মেনে পরিচালিত হওয়ায় পর্যটকদের জন্য প্যারাসেলিং বিপজ্জনক হয়ে উঠেছে। গত শনিবার  প্যারাসেলিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যটক ঝাউগাছে আটকে দড়িসহ ঝুলে ছিলেন, বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কক্সবাজার শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে দরিয়ানগর সংলগ্ন প্রেসিডেন্ট বিচ পয়েন্টে ‘স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস’ পরিচালিত একটি প্যারাসেলিং রাইডে এ দুর্ঘটনা ঘটে। পরে বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে গতকাল রবিবার থেকে সৈকতে সব প্যারাসেলিং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে প্যারাসেলিংয়ের সময় এক পর্যটক ঝাউগাছে আটকে থাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ২ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজে দেখা যায়, লাইফ জ্যাকেট পরিহিত এক পর্যটক প্যারাস্যুটের দড়িসহ ঝাউগাছের ডালে আটকে আছেন। বেশ কিছুক্ষণ তিনি ঝুলে আছেন। নিচে থাকা লোকজন উদ্বিগ্নভাবে তার দিকে তাকিয়ে আছেন। একজন ব্যক্তি গাছে উঠে তাকে উদ্ধারের চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শী আল আমিন বলেন, ‘ওই পর্যটক অনেক সময় গাছে ঝুলে ছিলেন। দেখে মনে হচ্ছিল- যেকোনো সময় পড়ে যেতে পারেন। পরে প্যারাসেলিংয়ের লোকজন তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। এ সময় ওই পর্যটক খুব আতঙ্কিত ছিলেন।’

স্যাটেলাইট ভিশন সি স্পোর্টসের ম্যানেজার নুর মোহাম্মদ বলেন, ‘ওই পর্যটক নিয়ম মেনে চলেননি বলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় কেউ আহত হননি।তাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।’

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page