শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর, অফিসার্স ক্লাবে আগুন

ফরিদপুরের ভাঙ্গা গোল চত্বরসহ আশপাশের এলাকায় বর্তমানে বিক্ষোভকারীরা অবস্থান করছেন। ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছেন তারা। কিছু সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে জনতার ধাওয়া খেয়ে তারা মডেল মসজিদে আশ্রয় নিয়েছে।
বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী থেকে শুরু হয়ে গোলচত্বর এলাকায় এসে পৌঁছায়। এ সময় বিক্ষোভকারীরা সাংবাদিকদের ভিডিও করতে ও ছবি তুলতে বাধা দেয়।

আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। জনতার ধাওয়া খেয়ে মডেল মসজিদে পুলিশ সদস্যরা অবস্থান করতে দেখা গেছে। বিক্ষোভকারীরা ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা করে ভাঙচুর চালিয়েছে। অগ্নিসংযোগ করেছে উপজেলা অফিসার্স ক্লাবে।
ভাঙ্গার বিভিন্ন জায়গা থেকে জনস্রোত উপজেলা সদরের দিকে আসছে। কেউ আসছে পায়ে হেঁটে, কেউ আসছে ভ্যান-নসিমনে, কেউ আসছে মোটরসাইকেল করে। এদিকে দুটি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।

এ বিষয়ে ভাঙ্গার সর্বশেষ পরিস্থিতি নিয়ে পুলিশের ভাঙ্গা সার্কেল, ভাঙ্গা থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোন ধরেননি।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page