শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

কুমার নদে স্পিডবোটে কিশোর-তরুণদের অস্ত্রের মহড়া

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে বিশ্বকর্মা পূজার দিন স্পিডবোটে করে দেশীয় অস্ত্রের মহড়া দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ৮ কিশোর-তরুণকে রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। এ ঘটনার পর পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে বা শনাক্ত করতে পারেনি।

ভিডিওটি বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একটি স্পিডবোটে থাকা কিশোর-তরুণরা দেশীয় অস্ত্র প্রদর্শন করছে। বুধবার রাত ১০টার দিকে পুলিশের অভিযানের ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। তাতে দেখা যায়, পুলিশ একটি ট্রলারে অভিযান চালায়। সেখানে উচ্চস্বরে গান বাজছিল। পুলিশ উপস্থিত হওয়ার পর তরুণরা ঝাঁপ দিয়ে নদীতে পড়ে সাঁতরে পালিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল অন্তত ২০টি স্পিডবোট এবং অর্ধশত ট্রলার নিয়ে কিশোর-তরুণরা কুমার নদের চার কিলোমিটার অংশে মহড়া দিয়েছে।

ভাঙ্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগদীশ মালো জানান, তাদের আয়োজন বন্ধ থাকলেও প্রতিবছরই কিশোর-তরুণরা এমন মহড়া দিয়ে থাকে। তবে স্পিডবোট থেকে অস্ত্র প্রদর্শনের বিষয়টি তার জানা নেই। ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সীও একই কথা বলেন।
স্পিডবোট থেকে অস্ত্র প্রদর্শনের ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, এই ঘটনা শোনার পর পুলিশ কুমার নদে অভিযান চালায়। তবে অস্ত্র প্রদর্শনকারী কাউকে আটক কিংবা শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page