শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন,

ময়লার ভাগাড় থেকে মিললো ৫ বস্তা এনআইডি কার্ড

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় এক ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা জাতীয় পরিচয়পত্রসহ  বিপুল পরিমাণ পোলিং কর্মকর্তার কার্ড ও সিল উদ্ধার করেছে পুলিশ
রোববার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
প্রত্যাক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কয়েকজন লোক এসে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে পাঁচটি বস্তা ফেলে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড দিলে বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কার্ডগুলো উদ্ধার করে। কারা এগুলো ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এনআইডি কার্ড এবং পোলিং অফিসারদের কার্ড ও সীল গাজীপুর সদর এলাকার। উদ্ধারের পর এগুলো নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসের হেফাজতে রাখা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page