শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, একজন নিহত

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে যাত্রীবাহী বাস ধাক্কা দিয়েছে। এতে মোহাম্মদ মুরাদ (২৫) নামে বাসচালকের সহকারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত নয়জন।
রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মুরাদ কক্সবাজারের চকরিয়ার হারবাং মুসলিমপাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের এসি বাসটি ভোরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরাদ মারা যান। আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page