শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

মা ইলিশ রক্ষা অভিযান, রাজবাড়ীতে ৭ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

মা ইলিশ রক্ষায় সরকারঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেছে প্রশাসনসহ মৎস্য অধিদপ্তর।
গতকাল বিকেলে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট থেকে ছাত্তার মেম্বার পাড়া এলাকা পর্যন্ত এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক এবং সহকারী কমিশনার পায়ারা চৌধুরীর নেতৃত্বে সদর উপজেলার বরাট ইউনিয়ন থেকে মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট থেকে ছাত্তার মেম্বার পাড়া এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও দুই জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। এ সময় জব্দকৃত জাল দৌলতদিয়া ফেরিঘাটে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন— দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি ত্রিনাথ সাহা, এসআই মেহেদী হাসান অপূর্বসহ উপজেলা মৎস্য বিভাগের একটি দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page