শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

রাজধানী মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

রাজধানীর মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হওয়ার অভিযোগ পুলিশের কাছে করেছে মালিকপক্ষ।
বুধবারদিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

বৃহস্পতিবার সকালে ডিএমপির রমনা থানার পরিদর্শক তারিকুল ইসলাম তারিক বলেন, আমাদের কাছে সংবাদ আসার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। সম্ভবত গতকাল রাতে একদল চোর শম্পা জুয়েলার্স নামে দোকানটির সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। ওরা সেখানে থাকা বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে। মালিকপক্ষ আমাদেরকে জানিয়েছে, দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে।

তিনি বলেন, আমরা আসলে এখনো এই দাবির সত্যতা যাচাই করতে পারিনি। তবে দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। আমরা মার্কেটের এবং দোকানের আশপাশের ও দোকানের ভেতরে সিসিটিভি ফুটে সংগ্রহ করার চেষ্টা করছি। ঘটনাস্থলে সিআইডির টিম কাজ করছে। আশা করছি দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারব। এই মুহূর্তে প্রাথমিকভাবে এর বেশি বলা যাচ্ছে না। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখছি।এদিকে পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের দোকানটিতে চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে স্বর্ণ চুরির এই ঘটনা ঘটায়।

এ বিষয়ে শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য বিশ্বাস বলেন, আমার দোকানে মোট প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ছিল। এর মধ্যে দোকানের স্বর্ণ ৪০০ ভরি ও ১০০ ভরি ছিল বন্ধকি স্বর্ণ। এছাড়া দোকান থেকে ৪০ হাজার টাকাও চুরি হয়েছে।

তিনি আরও বলেন, অন্যান্য সময়ের মতো গত রাতেও দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকালে মার্কেটের দারোয়ানের ফোনের মাধ্যমে খবর পাই দোকানে চুরি হয়েছে। এরপর দোকানে ছুটে এসে দেখি সব নিয়ে গেছে চোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page