শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

খুলনায় দৈনিক ভোরের দর্পণ অফিসে চুরি, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লোপাট

খুলনা প্রতিনিধি :

খুলনা শহরের ২ নং ছোট মির্জাপুর রোডে অবস্থিত জাতীয় দৈনিক ভোরের দর্পণ-এর খুলনা ব্যুরো অফিসে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের কোনো এক সময় অজ্ঞাত চোরের দল অফিসের ভেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

জানা যায়, খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম রায়হান দীর্ঘ ১২ বছর ধরে উক্ত ঠিকানায় সাংবাদিকতার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গত ২৪ অক্টোবর (শুক্রবার) রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে তিনি কার্যালয় বন্ধ করে বাসায় ফেরেন। পরদিন ২৫ অক্টোবর (শনিবার) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে অফিসে এসে দেখেন, মেইন দরজায় তালা দেওয়া থাকলেও ভিতর থেকে দরজা বন্ধ রয়েছে।

বাড়ির মালিক ও পাশের ব্যবসায়ীদের নিয়ে চারপাশ খোঁজ করে দেখা যায়— অফিসের পেছনের ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢুকে কে বা কারা তিনটি টেবিলের সব ড্রয়ার তছনছ করে নগদ ৩৫ হাজার ৭৪০ টাকা, একটি

চেক বইয়ের নাম্বার যথাক্রমে MO JAHANGIR ALOM, SENAL NO 2724576-2724600 চুরি করে নিয়ে গেছে।

ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সাংবাদিক মহল বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত চোর শনাক্তের দাবি জানিয়েছেন।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, “চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরাই মালামাল উদ্ধারের তৎপরতা চলছে এবং অভিযুক্তদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page