শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রাম শহরের বাকলিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার টানানো নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১২

এম, এ কাশেম চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম শহরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর মেয়র ডাঃ শাহাদাত হোসেনের ছবিযুক্ত ব্যানার টানানো নিয়ে দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষে সাজ্জাদ হোসেন (২৪) নামে যুবদলের একজন নিহত হয়েছেন।
সোমবার দিবাগত গভীররাতে চট্টগ্রাম শহরের বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিকের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়। এ সময় দু’পক্ষের মধ্যে গোলাগুলি ও ব্যাপক সংঘর্ষ হয় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
নিহত সাজ্জাদ বাকলিয়ার তক্তারপুল এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমের পুত্র। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। নিহত সাজ্জাদ চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত বলে জানা গেছে।
ঘটনা প্রসঙ্গে বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ‘সৈয়দ শাহ রোডে ব্যানার টানানো নিয়ে দু’ পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল হক বাদশা ও বোরহান উদ্দিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে । যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সৈয়দ শাহ রোডে সিটি মেয়র শাহাদাত হোসেনের ছবি সহ একটি ব্যানার টানায় বোরহানের অনুসারীরা। রাতে বাদশার অনুসারীরা সেটি নামিয়ে ফেলতে গেলে লোকজন নিয়ে বোরহান বাধা দেয়। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এতে নিহত সাজ্জাদ সহ ১০-১২ জন গুলিবিদ্ধ সহ বিভিন্ন ভাবে আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page