শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো ছাত্র-জনতা

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম মহা নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্র-জনতা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার হাজারী লেনে অবস্থিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে থেকে তাকে আটক করা হয়। পিটুনির শিকার আসিফুর রহমান (২৮) দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ২টার দিকে গরীর হাজারী লেনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে দিয়ে যাচ্ছিলেন ছাত্রলীগ নেতা আসিফুর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকজন তাকে চিনতে পেরে পথরোধ করেন। এসময় স্থানীয় লোকজনও সংঘবদ্ধ হয়ে আসিফুরকে বেধড়ক পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন বলে সূত্র জানায়।
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল করিম বলেন, ছাত্রলীগের এক নেতাকে ধরে লোকজন আমাদের কাছে দিয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি-না তা যাচাই-বাছাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page