শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

চট্টগ্রামের মীরসরাইয়ে ভাইয়ের হাতে ভাই খুন, খুনি ভাইকে আটক করেছে পুলিশ

এম. এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই আলী হাসান (৩৮) এর হাতে ছোট ভাই শাহাদাত হোসেন (৩৩) খুন হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর মরগাং গ্রামের ভোলা মেম্বারদের পুরান বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত বড় ভাই আলী হাসানকে ওচমানপুর এলাকা থেকে আটক করেছে।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক নানা ইস্যু নিয়ে বড় ভাই আলী হাসানের সাথে নিহত ছোট ভাই শাহাদাত হোসেনের সাথে দীর্ঘ দিনের দ্বন্দ্ব চলে আসছিলো। সর্বশেষ শনিবার সকালে শাহাদাতের মেয়ে শিশু শ্রেণিতে পড়ুয়া সাবিহা সাবরিন মিমির স্কুল ব্যাগে বড় ভাই আলী হাসানের ছেলে রনি বালি ঢুকিয়ে দেয়।

এ নিয়ে দুই ভাই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে গাছের গুড়ি দিয়ে সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে শাহাদাত হোসেন। তাকে উদ্ধার করে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তান নগর) এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত: চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি স্থানীয় সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম।
তিনি বলেন, খুনের ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page