শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন যাত্রী।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী এনা বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রয়েল কোচ পরিবহন নামে আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হন অন্তত ২৫ জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোমেন উদ্দিন চৌধুরী বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page