শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সীতাকুণ্ড আসনে মনোনয়ন পেলেন আসলাম চৌধুরী

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব, চট্টগ্রাম বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য, দীর্ঘ কারাভোগকারী, দল নিবেদিত প্রাণ নেতা, দলীয় নেতা-কর্মীদের আস্থাভাজন, পরোপকারী এবং জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি অধ্যাপক আসলাম চৌধুরীকে মনোনয়ন বঞ্চিত করে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি কাজী সালাহ্ উদ্দিন মনোনয়ন দেয়ায় সীতাকুণ্ড উপজেলার দলীয় নেতা-কর্মী সহ সাধারণ মানুষের মাঝে ক্ষোভের আগুন জ্বল ছিলো। এর অংশে মনোনয়ন বঞ্চিত হওয়ার সংবাদ সীতাকুণ্ড এসে পৌঁছার সাথে সাথে হাজারো দলীয় নেতা-কর্মী সহ দল পক্ষিয় সাধারণ মানুষে রাস্তায় নেমে পড়ে বিক্ষোভ-প্রতিবাদে ফেটে পড়ে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত অবরোধ করে রাখে। এতে কয়েক ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে উভয়দিকে হাজার হাজার গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশে কেন্দ্রীয় হস্তক্ষেপ এ আসলামল চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে দলীয় নেতা-কর্মী সহ সর্ব শ্রেনী ও পেশার মানুষকে শান্ত থাকার অনুরোধ করে অবরোধ তুলে নিয়ে যানচলাচল স্বাভাবিক করে দেয়া হয়। তিনি নির্বাচন করবেন ঘোষণা দিয়ে উপস্থিত সবাইকে আস্বস্ত করেন। এবং তার ফলশ্রুতিতে কেন্দ্রীয় দপ্তরে ডাক পড়ে আসলাম চৌধুরীর। সকলের মাঝে জল্পনা কল্পনা শুরু হয় যে, আদৌ কি তিনি নির্বাচন করতে পারবেন? অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটতে চলেছে এবং তিনি দলীয় ভাবে নির্বাচন করার জন্য মনোনয়ন লাভ করার বিষয়টি কনফার্ম বলে তার ঘনিষ্ঠ সূত্র থেকে প্রাপ্ত সংবাদে প্রকাশ।
এই রিপোর্ট লেখার পূর্ব (৫ নভেম্বর বুধবার রাত ৯ টা) পর্যন্ত দলীয় ভাবে পূর্নাঙ্গ ঘোষণার কথা জানা যায়নি।
তবে, তার মনোনয়নের বিষয়টি কনফার্ম বলে তার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায়। এবং দলের মিডিয়া সেল থেকে এই মর্মে সোস্যাল মিডিয়ায় সংবাদ ও প্রকাশ পায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page