শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

ফেইজবুকে গৃহবধূর সাথে যুবকের প্রেম, চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে প্রেমিককে হত্যা করলো স্বামী!

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় মোঃ হাসিবুল ইসলাম (২৭) নামে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি ও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩২) চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে।
সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান।
তিনি বলেন, হাসিবুল ইসলাম নগরীর ২ নং গেট এলাকায় একটি রেস্টেুরেন্টে চাকরি করতো। চার-পাঁচ মাস আগে খায়রুন নাহার প্রকাশ তানহা নামে এক নারীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে পরিচয় হয় তার। পরিচয় থেকে সম্পর্ক গড়ায় প্রেমে। তাদের প্রেমের বিষয়টি তানহার স্বামী জাহেদুল ইসলাম জানতে পারেন। এর পর থেকে জাহেদ হাসিবকে বিভিন্ন মোবাইলে হুমকি ধামকি দিতে থাকে।
তিনি আরও বলেন, গতকাল সোমবার দুপুর সোয়া ১২টার দিকে জাহেদ তাকে চা খাওয়ার কথা বলে কৌশলে বাসার বাইরে ডেকে নেয়। পরে দুপুর ১টা ২০ মিনিটে সঙ্গীত আবাসিক এলাকায় রাস্তার উপর কথা কাটাকাটি শুরু হয় তাদের মধ্যে। এক পর্যায়ে জাহেদ হাসিবকে বুকে ও পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই ইমরান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ দিবাগত রাত আড়াইটায় চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় এলাকা থেকে আসামি জাহেদকে গ্রেপ্তার করে।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিটি ও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে ও জানান দেন ওসি সোলায়মান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page