শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শুরু হচ্ছে শীত, প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে

দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে আগামী ১০ নভেম্বর থেকে শীতের আগমন ঘটতে পারে। তবে সারাদেশে শীতের আমেজ পেতে অপেক্ষা করতে হবে নভেম্বর মাসের শেষ দিক পর্যন্ত। আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সেই সাথে প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসার সম্ভাবনা বেশি বলেও জানায় সংস্থাটি।
আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)  এ তথ্য জানায়।

বিডব্লিউওটি জানায়, কৃষকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। কারণ, আগামী ৮ নভেম্বর থেকে প্রায় ২০ নভেম্বর পর্যন্ত সারাদেশে আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়টা কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য খুবই উপযোগী। ৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ধান কাটা থেকে শুরু করে শীতকালীন সকল শাকসবজি চাষ শুরু করা যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, লঘুচাপের প্রভাব কমে যাওয়ায় দেশের বেশিরভাগ স্থান থেকে বৃষ্টিপাত কমতে শুরু করেছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে। তবে ২০ নভেম্বরের আগে প্রাকৃতিক বড় কোনো পরিবর্তন না ঘটলে দেশে আর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবে ১৭-১৮ নভেম্বর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
ঘূর্ণিঝড়ের বিষয়ে সংস্থাটির পূর্বাভাস, ২০ নভেম্বরের আগে সাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা খুবই কম। তবে ২০ নভেম্বরের পর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সাগরে আবার ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। তবে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দেশে একটি বৃষ্টি বলয় আসতে পারে বলে জানায় সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page